উত্তম গোলদার, মিজাগঞ্জ(পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক, ১ জন অফিস সহকারী ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল খালেক, মোহাম্মাদ আবদুল জলিল ও সিনিয়র সহকারি শিক্ষক মোঃ বসির উল আলম,সহকারি শিক্ষক মোঃ মতিউর রহমান খান এবং করনিক কাম মুদ্রাক্ষরিক মোঃ আবদুর রশিদ ও অফিস সহায়ক আবদুস ছোবাহান। অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুুল ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল খালেক,মোঃ আবদুল জলিল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, শিক্ষার্থী মোসাঃ অরনি, তানহা, হিমেল প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কয়েকশো ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং বিদায়ী চার শিক্ষকদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে বিদায়ী চারসহ অন্যদজনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।




