ঝালকাঠিতে ‘জুলাই পুনর্জাগরণ ফুটবল’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি

‘জুলাই পুনর্জাগরণ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা সোমবার (২৮ জুলাই) বিকেলে ঝালকাঠিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পেনাল্টি শুটআউটে নলছিটি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝালকাঠি সদর উপজেলা দল।

নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচটি গোল শূন্য ড্র ছিলো। এরপর টাইব্রেকারে জয়লাভ করে সদর উপজেলা দল।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।

জেলা প্রশাসন ঝালকাঠি এবং জেলা ক্রীড়া সংস্থা যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top