খালের ওপর দোকান নির্মাণ বন্ধে বোরহানউদ্দিনে প্রশাসনের অভিযান

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিনে (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে খালের ওপর অবৈধভাবে নির্মাণাধীন দোকান নির্মাণ কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮জুন) উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্মাণকাজ বন্ধ করে সংশ্লিষ্ট দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী জেল ও জরিমানার বিধান সম্পর্কে সচেতন করা হয়। দোকান মালিক ব্যক্তিমালিকানাধীন জমির দাবি করলে, তাকে জমির বৈধ কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে সরকারি সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে সরকারি স্বার্থ সংরক্ষণ করা হবে বলে জানানো হয়।

অভিযানে সহযোগিতা করে বোরহানউদ্দিন থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা। অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top