আগৈলঝাড়ায় ‘মানবতার কল্যাণ’র বৃক্ষরোপণ কর্মসূচি

 

বরিশাল জার্নাল ডেস্ক :  স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণ (Welfare of Humanity) এর উদ্যোগে একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় তরুণ সমাজের ভূমিকা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁদের বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মানবতার কল্যাণ-েএর সকল স্বেচ্ছাসেবী এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু বিদ্যালয় প্রাঙ্গণেই নয়, আশেপাশের বিভিন্ন এলাকাতেও গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় তারা এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেন।

এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ইতিবাচক প্রভাব রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top