হিজলায় ইসলামী আন্দোলনের নতুন কমিটি

 

হিজলা উপজেলা সংবাদদাতা 

ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা হলরুমে শুরা অধিবেশন ২০২৫ এর মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য এ কমিটি হয়।

সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ, সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালাম ও সহ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম । কমিটি গঠন নিয়ে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা কাওসারুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মাওলানা মো: হাফিজুর রহমান, হিজলা উপজেলা জিম্মাদার মাওলানা মো: নুরুল ইসলাম ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা কমিটির আহবায়ক মাওলানা মো: আব্দুল গনি । নবনির্বচিত সভাপতি তার অভিব্যক্তিতে বলেন যে, তিনি গত তিন মেয়াদেও এই উপজেলার সভাপতি ছিলেন। মানবতার কল্যাণই তাদের লক্ষ্য। তাদের দ্বারা মানুষের কোন ক্ষতি হবেনা বরং তারা যতটুকু পারেন মানুষের কল্যাণ করবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top