বানারীপাড়া প্রেসক্লাবের পরিচিতি সভা

 

বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রথম পরিচিতি সভা সম্প্রতি উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার এবং বানারীপাড়ার সার্বিক পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা। তিনি সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজের প্রকৃত প্রতিচ্ছবি হতে পারে। তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসও দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাসুম সরদার ও মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, মাহমুদুল হাসান ও সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন এবং সদস্যবৃন্দ—রতন দাস, জিসান হোসেন, মাসুম হাওলাদার, মাসুম মৃধা, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, ফয়সাল আহাম্মেদ ও শাহরিয়ার হাসান উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাওয়ার বিষয়ে একমত হন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top