গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিনজন নেতা নেত্রীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবংগৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, মহিলা লীগের উপজেলা শাখার সদস্য সালমা আক্তার ছবি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।




