বাকেরগঞ্জে কারখানা নদীতে ফেরি বরাদ্দের আশ্বাস দিলেন সচিব

 

এইচ এম খলিল, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ডিসি রোড ও ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ফেরির দাবিতে ২০শে মে মঙ্গলবার ডিসি রোড- স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিষয়টি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের নজরে এলে জনস্বার্থ বিবেচনায় ও জনদুর্ভোগ লাঘবে এবিষয়ে তাৎক্ষণিকক পদক্ষেপ গ্রহণ করেন তিনি। জানা যায়, তিনি সড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হকের সাথে এ বিষয়টি নিয়ে টেলিফোনে আলোচনা করেন, আলোচনায় সড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক সচিব রফিকুল ইসলামকে জানান, গোমা সেতুর কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে গোমার ফেরিটি ডিসি রোড- ফরিদপুর কারখানা নদীতে স্থানান্তর করার ব্যবস্থা নেয়া হবে। আগামী জুন মাসের মধ্যেই গোমা সেতুর কাজ শেষ হবে বলে তিনি সচিব রফিকুল ইসলামকে অবহিত করেন।

এবিষয়ে আলাপকালে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম আরো বলেন, আমি আগামীকালই লিখিতভাবে একটি ডিও লেটার সড়ক বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়ে দেবো।

উল্লেখ্য, সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের মোহাম্মদ ইসমাইল সিকদারের জ্যেষ্ঠ সন্তান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top