বরিশাল জার্নাল ডেস্ক : জাতীয় মুক্তি পরিষদ বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুর রবকে। সেক্রেটারি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ লকিতুল্লাহকে। এছাড়া সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।
শুক্রবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




