গৌরনদীতে বায়োগ্যাস প্রযুক্তি কর্মশালা উদ্বোধন

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) :

গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাকি, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ।

অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যুব, নারী ও পুরুষদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদে বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ঋণ হিসেবে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top