আন্দোলনের মুখে ববি ভিসিকে অপসারণ

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। অন্তবর্তিকালীন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে। ভিসির অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই  আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ববি ভিসি ড. শুচিতাকে অপসারণের বিষয়টি জানা যায়। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ণকালীন ভিসি নিয়োগের আগে নতুন অন্তবর্তিকালীন ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তৌফিক আলমকে নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক।

উল্লেখ্য, গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা ও পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা ভিসি অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, ভিসির বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে। সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top