বানারীপাড়ায় পাইলিং ছাড়া সড়ক নির্মাণ, ধসে পড়ার শঙ্কা

 

বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া থেকে চাখার সড়কের চলমান উন্নয়ন কাজে বেতাল সূর্যমণি মেলারমাঠ সংলগ্ন খালের পাশের রাস্তায় পাইলিং না করেই নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, খালের পাশে মাটি নরম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে শক্ত পাইলিং ছাড়া রাস্তা নির্মাণ করলে তা দীর্ঘস্থায়ী হবে না।

পূর্বের অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয়রা জানান, এর আগেও একই স্থানে পাইলিং ছাড়াই রাস্তা নির্মাণ করা হয়েছিল, যা কিছুদিনের মধ্যেই ধসে পড়ে ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবারও সেই একই পদ্ধতিতে কাজ করায় সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে, আবারও অল্প সময়ের মধ্যেই রাস্তার ওই অংশ দেবে যেতে পারে।

এলাকাবাসীর দাবি, খালের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এই স্থানে যথাযথ প্রকৌশলীয় মান বজায় রেখে টেকসই পাইলিংয়ের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হোক, যাতে করে সরকারি অর্থের অপচয় না হয় এবং জনগণ ভোগান্তির শিকার না হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top