গৌরনদীতে নববর্ষের শোভাযাত্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকি

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বছরের পর বছর ধরে বাংলা নববর্ষের শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠেছে। আগেরকার দিনে এই উৎসবের শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের সব উপকরণ নিয়ে সাধারণ মানুষ অংশগ্রহন করত; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বাঙালীর অনেক পুরানো সেই ঐতিহ্য ও সংস্কৃতি। হারিয়ে যাওয়া সেসব ঐতিহ্যের অন্যতম হলো উপকরণ হলো পালকি। যা এক সময়ে গ্রামের বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতো।

যান্ত্রিকতার ছোয়ায় বাঙালী সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাহন পালকি এবার নববর্ষের শোভাযাত্রায় ফিরিয়ে এনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। এবারের শোভাযাত্রায় সবার নজর কেড়ে নেয় ফুল ও আলপনায় সজ্জিত এই পালকি।

পালকির ভিতরে স্থান পায় একটি শিশু, যার পোশাকে ছিল গ্রামীণ নববর্ষের প্রতীকী রূপ। এ ছাড়াও কৃষকরা পাকা ধানের ছড়া নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ফলে পুরো শোভাযাত্রাটিতে বাঙালীর ঐতিহ্যে প্রানবন্ত হয়ে ফুটে উঠে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top