চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ এপ্রিল ) সকাল সাড়ে নয়টায় স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠান শুরু হয়।
প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারী কলেজের প্রভাষক মো: সাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন আদালতের আইনজীবী ও স্কুলের চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম. লোকমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক মো: শামিম সরদার ।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার মাঝে শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে মাহে রমজানে পারফরম্যান্স প্রতিযোগিতা , ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।




