গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদীতে শিশুদের বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি শিশু পার্ক উদ্বোধন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গত বুধবার, ৯ এপ্র্রিল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধীনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাজীব হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃ্ন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিশু পার্কটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এছাড়া একই দিন তিনি উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ও বাটাজোর অশ্বীনি কুমার ইনস্টিউট এর হাইজিন কর্নার এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অবিভাবক ছাউনি উদ্বোধন করেন।




