বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি ও দাখিলপরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে ।দেশজুড়ে বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পরীক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুলাদী উপজেলা সেক্রেটারির উদ্যোগে তাদের মধ্যে পরীক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় কর্মীরা প্রতিষ্ঠানে গিয়ে এসব পরীক্ষা উপকরণ বিতরণ করেন। এসব উপকরণের মধ্যে ছিল ফাইল, কলম ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সফিপুর ইউনিয়ন সেক্রটারি মাও নাসির উদ্দিন, ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, মুলাদী থানা উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান, সফিপুর ইউনিয়ন সেক্রেটারি শিশির আহমেদ জিহাদ, সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল হাসান, আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসানাত, জোনায়েত, ইসরাফিল, আলমাস, মোঃ নাসিম প্রমুখ
মুলাদী উপজেলার ছাত্রশিবিরের সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন, আজকের শিক্ষার্থী আগামীর রাষ্ট্রের কর্ণধার। মেধাকে শাণিত করে, আলোকিত করে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের মাধ্যমে দেশ ও সমাজকে উন্নত করে। প্রেস বিজ্ঞপ্তি




