মির্জাগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : ‎পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ গোলাম ফারুক মুন্সী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সারোয়ার বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ আহসানুল্লাহ পিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার ও সুবিদখালী শিশু কল্যাণ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সগির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কলম ও ব্যাগ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করো ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top