বাকেরগঞ্জে তরমুজ চাষীকে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

 

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ : বাকেরগঞ্জে চাঁদা না দেয়ায় তরমুজ চাষীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ সকাল ১০ টায় চরামদ্দী ইউনিয়নে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেন।

বরিশালের বাকেরগঞ্জের ১ নং চরামদ্দী ইউনিয়নের দিয়ারচর এলাকার বাসিন্দা মোঃ আবদুল কুদ্দুস হাওলাদার (৪৫) নামের এক ব্যাক্তিকে গত ৫ এপ্রিল দুপুরে পিটিয়ে আহত করে উপজেলার চরাদি ইউনিয়নের পূর্ব চরাদীর আনোয়ার, সানি, ফয়সাল, হিরন, মিরাজ, সরোয়ার সহ অজ্ঞাত ব্যক্তিরা।
গুরতর আহত হওয়ার এক পর্যায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, তাদের স্বজন নিহত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো আসামীরা ধরা ছোয়ার বাইরে। আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানান পরিবার।

নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, আমার বাবাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে, তিন দিন পেরিয়ে যাচ্ছে অথচ পুলিশ প্রশাসন নিরব ভুমিকা পালন করছে, আমি এর তীব্র নিন্দা জানাই ।অবিলম্বে আমার বাবার হত্যাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণ করবো।

এদিকে আঃ কুদ্দুস হাওলাদার হত্যার ঘটনায় হত্যাকারীদের স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top