বরিশাল জার্নাল ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার অব হিউম্যানিটি। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন।
কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি সাফিন আহমেদ। তিনি সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-পরিচালক মিরাজ শেখ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি রুবায়েত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজীব, দপ্তর সম্পাদক হৃদয় বাড়ৈ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করেছে এবং এর ধারাবাহিকতা আগামীতেও আপনাদের সামনে আসবে। আমরা মানবসেবার ব্রত নিয়ে কাজ করে আসছি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ওয়েলফেয়ার অব হিউম্যানিটি নামের সংগঠনটি লোকচক্ষুর আড়ালে থেকেই নিজেদের সৃজনশীল চিন্তাধারায় মানুষের উপকারে কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি




