মোঃ ইব্রাহিম হোসেন, মুলাদি(সফিপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে মহিলা বিভাগের উদ্যোগে রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও মুলাদী উপজেলার কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবুল ফজল।
মহিলা জামায়াত নেত্রী মোসা সালমা বেগমের নেতৃত্বে প্রায় সহস্রাধিক মহিলা কর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।




