বরিশালস্থ মেহেন্দীগঞ্জ দক্ষিণাঞ্চল সমিতির ইফতার মাহফিল

 

বরিশাল জার্নাল ডেস্ক :  বরিশালস্থ মেহেন্দীগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ১৫ মার্চ শনিবার বিএম কলেজ সংলগ্ন বরিশাল বিভাগীয় গণগ্রন্থগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মহিউদ্দিন খাঁন, পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান। সমিতির কার্যক্রম ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন সাবেক সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা মেজবাহ উদ্দিন ফরহাদ, সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির রেজিস্টার ইঞ্জিনিয়ার হাসান মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী ‌ আক্তার হোসেন, সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আক্তার ঝর্ণা, বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ সাইফুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন, মাওঃ সফিউল্লাহ তালুকদার, মোঃ নুরুল হক সোহরাব প্রমুখ।

পরিশেষে সমিতির মরহুম সদস্য মামুন খান, কবির তালুকদার, রুহুল আমিন জোমাদ্দার সহ মেহেন্দীগন্জ দক্ষিণঞ্চলের যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কাশীপুর বাজার মসজিদের ইমাম মাওঃ শফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top