ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরা তাদের নায্য অধিকার ফিরে পাবে: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরা তাদের নায্য অধিকার ফিরে পাবে। ইসলামের আবির্ভারে পূর্বে জাহেলী যুগে নারীদের কোন সামাজিক মর্যাদা ছিলনা। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেই জাহেলী সমাজের মানুষগুলোকে সোনার মানুষে গড়ে তুলেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

১৪ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দীগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলাদের নিয়ে আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা  ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাদীসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ বলেন “রোজা আমার জন্য অমি নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেবো” অন্য হাদীসে বলা হয়েছে “আমি নিজেই রোজাদারের হয়ে যাবো”। রমযান মাসের মর্যাদা সম্পকে কালামে হাকিমে বলা হয়েছে, রমযান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোন ভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মত স্পষ্ট। মূলত, আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভ্যাব্য সংসদ সংসদ প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে মহিলাদের মাঝে ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানান।

উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও  ইউনিয়ন  আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুজ জাহের এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও মেহেন্দীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, মেহেন্দীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ নূরে রাব্বী নাঈম, উপজেলা সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ ও ১১নং চানপুর ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী মাস্টার আব্দুজ জাহের প্রমুখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই সহস্রাধিক নারীরা উপস্থিত হয়ে পর্দার  আড়াল থেকে জেলা আমীরের আলোচনা শুনেন।

মেহেন্দীগঞ্জের বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে জেলা আমীরের অংশগ্রহন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার ১৪ মার্চ দিনব্যাপি মেহেন্দীগঞ্জ সফর করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

মাস্টার আবদুল মতিনের জানাযায় জেলা আমীরের অংশগ্রহন।

১৪ মার্চ সকাল ৯টায় মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল মতিন হাওলাদার এর জানাযায় অংশগ্রহণ করেন এবং জানাযা পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, জেলা জামায়াত নেতা ও মাদারতলী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়া উদ্দিন সুজন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও মেহেন্দীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা অর্থ  সম্পাদক মাওলানা আঃ কুদ্দুস,  চানপুর  ইউনিয়ন আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা রিয়াজ উদ্দিন, জামায়াত নেতা ও খন্তাখালী-চানপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবদুল জব্বার, ১১নং চানপুর ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী মাস্টার আব্দুজ জাহের প্রমুখ। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব সহ প্রায় সহস্রাধিক মুসল্লীগণ অংশগ্রহন করেন।

চানুপুর ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে কুরআন বিতরণ।

জানাযায় অংশগ্রহনের পর তিনি মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন গোলদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে মানব জাতীর হেদায়েতের মহাগ্রন্থ আল-কুরআন উপহার প্রদান করেন এবং তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনার জন্য আহবান জানান। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও মেহেন্দীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, মেহেন্দীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ নূরে রাব্বী নাঈম, উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও  ইউনিয়ন  আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা রিয়াজ উদ্দিন, স্কুল শিক্ষক মাস্টার ইমরান হোসেন প্রমুখ।

চরএকরিয়া ইউনিয়নে মরহুম আঃ বাতেন শিকদারের কবর জিয়ারত।

তিনি সালাতুল জুম’আর পূর্বে চর একরিয়া ইউনিয়নের মাদারতলী সংলগ্ন কাশিমা গ্রামে জামায়াত কর্মী মরহুম আঃ বাতেন শিকদারের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন ও তাঁর শোকাহত পরিবার-পরিজনের সাথে সাক্ষাত করে সমবেদনা জ্ঞাপন করেন।

চানপুর শুকনাকাঠী জামে মসজিদে জুমার খুতবা প্রদান।  

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার চানপুর ইউনিয়নের শুকনাকাঠী জামে মসজিদে মাহে রমজানের ২য় জুম’আর খুতবায় রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

উলানিয়া দক্ষিন ইউনিয়নে শ্রমিকদের ইফতার মাহফিলে অংশগ্রহন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উলানিয়া দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

শ্রমিক কল্যাণ ফেডারেশন উলানিয়া দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাওলানা সাইফুল্লাহ, বর্তমান উপজেলা সভাপতি হাফেজ নূরে রাব্বি নাঈম, উপজেলা উপদেষ্টা মাওলানা ইব্রাহীম খলীল, মাওলনা মো: রিয়াজ উদ্দিন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top