ভোলা পলিটেকনিক ইনিস্টিটিউট শিবিরের নবীন বরণ

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ মার্চ ২০২৫) ভোলার বোরহানউদ্দিনের রয়েল কিচেন রেস্টুরেন্টে সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল এবং ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনাসহ উপহার বিতরণ করা হয়।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট  ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম রিফাতের সভাপতিত্বে এবং অর্থসম্পাদক মানজুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মেধা উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো জ্ঞান চর্চার উন্মুক্ত স্থান। ছাত্রশিবির প্রত্যেকটি শিক্ষার্থীকে ক্যারিয়ার গড়ার গাইডলাইন দিয়ে সহযোগিতা করে। শিক্ষার গুনগত মানবৃদ্ধিতে এবং একজন ছাত্রকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরের ভুমিকা অতুলনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান। আরো বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ভোলা শহর শিবির সেক্রেটারি হাসনাইন আহমেদ , বোরহানউদ্দিন শিবিরের সেক্রেটারি মোঈন বিন সাইফুল্লাহ, সরকারি আব্দুল জব্বার কলেজ শিবির সভাপতি শামিম শরিফ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সভাপতি মোঃ আদনান প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top