বানারীপাড়ায় প্রশাসনের উদ্যোগে জনসচেতন মূলক অনুষ্ঠান

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি  : বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের আয়োজনে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন  অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথি দেউড়ি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল। অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি বলেন সমাজ সংস্কার ও বিনির্মাণে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গড়তে পারে একটি আধুনিক বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top