মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিলন মেলা

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা- এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি, শনিবার উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিন ব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে তিন শতাধিক ডেলিগেট এবং শতাধিক অতিথির অংশগ্রহণে মিলন মেলায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফকরুল ইসলাম সোহেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক (ভারপ্রাপ্ত) নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরীফা নাসরিন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজি, পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম কামরুল, উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চলনার দায়িত্বে ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা। আনন্দ র‍্যালী, পরিচয় পর্ব, অতিথিদের বক্তব্য, উপহার প্রদান, র্যাফেল ড্র, ছবি তোলাসহ নানা আয়োজন ছিল এই মিলন মেলায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top