আগৈলঝাড়ায় বিএনপি নেতার সহযোগিতায় সরকারি গাছ কেটে নিলেন আ’লীগ নেতা

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিএনপি নেতা আনোয়ার শাহের সহযোগিতায় সরকারি রাস্তায় বন বিভাগের লাগানো অর্ধ লক্ষাধিক টাকার আটটি শিশু গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে আওয়ামী লীগ নেতা কালাম শাহ।
আওয়ামী লীগ নেতা কালাম শাহ বলেন, আমি বিএনপি নেতা আনোয়ার শাহের অনুমতি নিয়ে রাস্তার পাশে বন বিভাগের লাগানো  আটটি শিশু গাছ কেটে নিয়ে যাই। এ ব্যাপারে বিএনপি নেতা আনোয়ার শাহকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি গাছ কাটার অনুমতি দিয়েছি।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top