মির্জাগঞ্জ শিক্ষক-কর্মচারী ইউনিয়ন : ‎সভাপতি মন্নান, সম্পাদক মশিউর

 

উত্তম গোলদার : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।‎ শনিবার বিকেলে সমিতির ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ছয়টি পদের মধ্যে পাঁচটির বিপরীতে দুইটি প্যানেলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন এবং একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর গণণা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্তবর্তীকালীন কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনে ৪৯৫ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, ভোটের মাধ্যমে আনারশ মার্কার প্রার্থী মোঃ আঃ মন্নান লোটাস ২৫৯ ভোট পেয়ে সভাপতি, মোঃ রাজিবুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত, দোয়াত-কলম মার্কার প্রার্থী গাজী মশিউর রহমান ২৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, কলম মার্কার প্রার্থী মো. কাওসার হোসেন ২৩৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ এবং ফুটবল মার্কা নিয়ে ৩২৮ ভোট পেয়ে মোঃ রফিকুল ইসলাম ও বই মার্কা নিয়ে ৩০১ ভোট পেয়ে মোঃ আবুল আলম সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল সদস্যদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও অন্য সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top