মনপুরায় পুলিশের উপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামনেওয়াজ ইউনিয়নের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃআরিফ হোসেন (২৮) । পুলিশের উপর হামলার এজাহারভুক্ত আসামি সে। গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে সোমবার ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রার্থীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামি পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি,পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top