হিজলায় নতুন স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন

 

মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাসকে প্রথম কর্মদিবসে ফুলদিয়ে বরণ করে নেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন হিজলার নেতৃবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।  তিনি গত ২রা ডিসেম্বর যোগদান করলেও শনিবার  ১৪ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কর্মদিবস শুরু করেন।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, হিজলার পক্ষ থেকে অভিনন্দন জানান সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান ও গোলাম ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগাঠনিক সম্পাদক মোঃ সোলাইমান, হেলথ ইনচার্জ রোকেয়া বেগম, তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ শামসুল আরেফিন, কোষাধক্ষ তানজিল হোসেন (রাকিব), ও অন্যান্য স্বাস্থকর্মীরা।

অভিনন্দন অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা এসোসিয়েশন এর সকলের সাথে পরিচিত হন। পরে স্বাস্থ্যসেবাকে উন্নত করার লক্ষে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top