মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে
হিজলার হরিনাথপুর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার। হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত স্থানীয় মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, হিজলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন তালুকদার, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, হিজলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মহসিন সিকদার, ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট।
টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম সালাউদ্দিন সরদার, যুগ্ন আহবায়ক রুহুল আমিন সাজলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম নুর হোসেন সুজন। অনুষ্টানটি সঞ্চালনা করেন ইমরান খন্দকার কুদ্দুস।
টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখী হয় পুর্বকান্দি সেভেন স্টার ও দুর্গাপুর স্পোটিং ক্লাব। নির্দিষ্ট সময়ে খেলা গোলশূন্য ড্র হলে প্লেইন কিকে পুর্বকান্দি সেভেন স্টার ২-০ গোলে দুর্গাপুর স্প্রোটিং ক্লাবকে পরাজিত করে।




