উত্তম গোলদার
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ১২ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ ফিরোজ আলম (জুয়েল) কে সভাপতি ও উদায়ন ভাষা শহীদ আঃ জব্বার মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসাঃ শামীয়া (শিমু) কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মির্জাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন -সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক ইকবাল, মোঃ সোহেল খান,মোঃ রুবেল, যুগ্ন-সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।
কমিটি গঠনকালে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক মোঃ ফিরোজ আলম বলেন, নবগঠিত কমিটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করতে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের অনেক সমস্যা রয়েছে। নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে সংগঠনের আমরা যদি ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করি তাহলে কোন সমস্যাই সমস্যা হবে না।




