এইচ এম আনিছুর রহমান
বরিশাল ডিজএ্যাবেল্ড পিপলস অগ্রানাইজেশন টু ডেভেলপমেন্ট ( বরিশাল-ডিপিওডি) আয়োজনে মেহেন্দিগঞ্জে – প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তি বিষয়ে স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল- ডিপিওডির সভাপতি মোঃ আলাউদ্দিন বকশির সভাপতিত্বে ১১ ডিসেম্বর বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মশিউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ শাকিল, বরিশাল-ডিপিওডি’র প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর।
বক্তরা প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেন সহনশীল মনোভাব পোষণ করেন এবং যেকোনো সরকারি, বেসরকারি সেবা পেতে যেনো হয়রানির শিকার না হয় সেইদিকে সবাইকে আরো মানবিক হবার আহবান জানান। প্রকল্প পরিচিতি ও স্বাগত বক্তব্য রাখেন, ডিআইআরএল ফোকারপার্সন রেহানা বেগম।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা এবং প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ সহ নানাবিধ বিষয় উপস্থাপন করেন, সিডিডি, লাইভলীহুড অফিসার মোঃ শাহ জালাল। এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।




