বাবুগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন

 

বাবুগঞ্জ প্রতিনিধি

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

এ সময়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের  রাজনৈতিক সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, আবুল বাসার, উপজেলা কৃষি অফিসার মোহাঃ আব্দুর রউফ, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

জয়ীতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় বিভিন্ন ক্যটাগরীতে ৫ জন নারীকে সফল জয়ীতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বিবেচিত হয়েছেন ফজিলাতুন্নেছা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডাঃ মোসাম্মৎ শাহনাজ পারভীন, সফল নারী জননী মাসুদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিউলী, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী- অফিয়া আফরোজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top