মোঃ হানিফ সরদার, গৌরনদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার বাসুদেব পাড়াজামে মসজিদে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা উপলক্ষে এই সম্মেলনে আয়োজন করা হয়।
নতুন কমিটিতে মোঃ রাশেদুল ইসলামকে সভাপতি, মোঃ রেজাউল সরদারকে সেক্রেটারি, হাফেজ মুহাম্মদ কামরুল ইসলামকে বায়তুল মাল সম্পাদক মনোনীত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ বায়েজিদ শরীফ।




