গাইবান্ধা সদর জামায়াতের নতুন কমিটি

 

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। ৩০ নভেম্বর (শনিবার) গাইবান্ধা আদর্শ শিক্ষালয়ের হলরুমে, রোকন সম্মেলন শেষে এ কমিটি গঠিত হয়েছে। এদিন উপজেলা জামায়াতের সেক্রেটারি  মোঃ ওবায়দুল হক গণমাধ্যমকর্মীদের কাছে উপজেলা জামায়াতের নতুন কমিটির সদস্যদের নামের তালিকা যুক্ত একটি বিবৃতি পাঠান।

কমিটিতে উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মোঃ ওবায়দুল হক, সহ সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, বাইতুলমাল সেক্রেটারি জামিনুল ইসলাম, অফিস-প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্লাবন, তারবিয়াত, তালিমুল কুরআন ওলামা ও আন্তধর্মীয় সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সংগঠন বিভাগ -আমীর হোসেন, শ্রমিক ও আইন আদালত এবং মানবাধিকার বিভাগ মাওলানা আব্দুর রহমান, পেশাজীবি বিভাগ ইসমাঈল হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিশনার সৈয়দ রোকনুজ্জামান ভোটাভুটি শেষে এই কমিটি ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top