শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ
যুবাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষণ কার্যক্রম বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর থেকে রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুব ও আত্ম কর্মসংস্থান প্রশিক্ষণ ।
৩০ জন যুব পুরুষ-মহিলা প্রশিক্ষণে অংশ নেয়। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়ার পরে ২৪ শে নভেম্বর যুবাদের মাঝে সার্টিফিকেট ও সম্মানি দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামিম বলেন, বাকেরগঞ্জ যুব উন্নয়ন সবসময় যুবকদের পাশে থাকে, সবসময় তথ্য ও অর্থ দিয়ে উদ্যোক্তাদের সহোযোগিতা করে থাকে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়।
সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমিন শামীম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মুহাম্মদ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন ইন্সপেক্টর মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ জাহিদুল ইসলাম, ফুলে জান্নাত সুরুভী ও সাগর রহমান।
যুবকদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মুরগী পালন ও খামার নির্মাণ এবং মুরগির বিভিন্ন রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ের উপর ট্রেইনারগণ আলোচনা করেন।
সপ্তাহব্যাপী ট্রেনিং শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমীন শামীম প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।




