চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সাথে চরফ্যাশন প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল গত ১৮ নভেম্বর রোববার মতবিনিময় করেছেন।
এইসময় প্রেসক্লাবের প্রতিনিধি দলে ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল ( দৈনিক আজকাল), সহসভাপতি এম লোকমান হোসেন ( নাগরিক টেলিভিশন, দ্যা ডেলিপোস্ট ও দৈনিক সংগ্রাম,) যুগ্ম সাধারণ সম্পাদক মিজান নয়ন (ইওফাক), সাংগঠনিক সম্পাদক এ আর সোয়েব চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন) ও ক্রীড়া সম্পাদক মাহাবুব নাজমুল ( দৈনিক জনতা)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে চরফ্যাশনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। জনস্বার্থে যেকোনো কাজে তিনি সংবাদ কর্মীদের সহায়তা কামনা করেন।




