নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির হিসাবে ২০২৫-২০২৬ সেশনের জন্য শপথ নিয়েছেন অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। শনিবার ৯ নভেম্বর বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে রুকন (সদস্য) সম্মেলনে আমীরে জামায়াতের পক্ষে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক এ্যডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবীর সন্চালনায় রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, ড, মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমদ খান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মনিরুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন , এ্যাডভোকেট আজম খান, মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, মোঃসাইফুর রহমান, নুরুল হক সোহরাব।

জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার শপথ শেষে বক্তব্যে বলেন, এ দ্বায়িত্ব আমি চেয়ে নেইনি, আপনারাই দিয়েছেন অতএব আমাকে সহযোগিতা করতে হবে। সংগঠনের প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং গঠনতন্ত্র ও সংগঠন পদ্ধতির আলোকে মান সংরক্ষণ ও মান উন্নয়ন এবং সংগঠন সম্প্রসারণ অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আগস্ট বিপ্লবের মূল স্পিরিট হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ । একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠলগ্ন থেকেই চেয়ে আসছে। আর কল্যান রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকেই জনগন চায়। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত ইসলামের বাংলাদেশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন হোসাইন, উজিরপুর উপজেলা আমির হাফেজ মাওলানা কাওসার হোসাইন, বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা আমির মাওলানা আবু সালেহ, হিজলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা নুরুল আমিন, কাজিরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন, মেহেন্দিগন্জ উপজেলা আমির মাওলানা শফিকুল ইসলাম, বাকেরগন্জ উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম প্রমূখ।
উল্লখ্য গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর তারিখে বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলার সদস্যরা (রুকন) ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেন।




