মু. এ. আহাদ, মুলাদী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মোঃ জাহিদের পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখা। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
চলতি বছর জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় রাজধানী ঢাকার বনশ্রীতে পুলিশের গুলিতে আহত হন জাহিদ। অনার্সের ছাত্র জাহিদ কাজিরচর গ্রামের মো. আতাহার মোল্লার ছেলে।
জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মালেকের সঞ্চালানায় এবং উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা কর্মপরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসান উপজেলা, ছাত্রশিবির সেক্রেটারি মোঃ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদকে উৎখাত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যে সকল ছাত্র জনতা জীবন বিলিয়ে শহীদ হয়েছেন আমরা তাদের আত্নার মাগফিরাত কামনা করছি এবং যে সকল ভাইয়েরা আহত ও গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজীবন থাকবে, ইনশাল্লাহ।




