রক্তাক্ত ২৮ অক্টোবর  : শশিভূষণে জামায়াতের ব্যবসায়ী ও সুধী সমাবেশ 

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী শশিভূষণ থানা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর সোমবার বিকেলে শশিভূষণ বাজারে ব্যবসায়ী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শশিভূষণ থানা জামায়াতের সেক্রেটারি আমজাদ মাস্টারের পরিচালনায় থানা আমির মাওলানা মুজাম্মেল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন।

অন্যদের মধ্যে হাজারীগন্জ ইউনিয়ন আমীর মো: জাকির হোসেন, জাহানপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল ইসলাম, কলমী ইউনিয়ন আমির ওবায়দুল্যাহ কামাল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন,আজ রক্তাক্ত ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশ থেকে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে হত্যা করা হয়। এ নির্মম হত্যাকাণ্ড ও পাশবিকতায় কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে বিশ্বমানবতা।

বক্তারা বলেন, জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়। শুধু হত্যাই নয়, লাশের উপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী। এটা শুধুমাত্র নৃশংস হত্যাকাণ্ডই নয়, এর মধ্যদিয়ে বাংলাদেশের গণতন্ত্রের স্বাভাবিক পথ চলা ব্যাহত হয়, ঘটে ব্যত্যয়। সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে আসার শ্লোগান দেখা গেলেও এই নির্মম ঘটনার বিচার হতে দেখেনি দেশবাসী। আটাশ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের এক কলংকজনক দিবস।

তারা ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top