মু. এ. আহাদ, মুলাদী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহ এর সভাপতিত্বে এবং পৌর আমির মাওলানা ডা. মোঃ মোর্শেদ আলমের সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইয়েদ আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মালেক , উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, সাবেক উপজেলা সেক্রেটারি মাষ্টার আতাউর রহমান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা অফিস সম্পাদক মোঃ মাইন উদ্দীন, গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসান ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০০৬ সালের আজকের এই দিনে আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব চালিয়ে গণতন্ত্রকে হত্য করেছে। তারা মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে এ দেশে কালো অধ্যায়ের সূচনা করেছে।




