গৌরনদী প্রতিনিধি
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা অডিটরিয়ামে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর উদ্বোধন করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ।
গৌরনদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মনির হোসেন মাষ্টার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ বুলবুল সরদার, তাসির মৃধা, যুবদল নেতা ফুয়াদ হোসেন এ্যানী, মোঃ নাসির সরদার, মোঃ জসিম শরীফ, মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, মোঃ শহীদ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল আহসান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক এহতেশাম পারভেজ প্রমুখ।




