ঘূর্ণিঝড় ‘দানা’ : মির্জাগঞ্জে ৭ ঘর বিধ্বস্ত, শিশুসহ আহত ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝড়ো বাতাসে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘরচাপা পরে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত শিশুসহ তিন জনকে উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক  তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, রানীপুর গ্রামের মোসাঃ রুমা বেগম(২৮), শিশু শামিয়া(৫) ও ইশা মনি(২)।

দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান জানান, বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়ো হাওয়া বইতে থাকে। এরপর মুহূর্তের মধ্যে ওই এলাকার সেলিম সিকদার, আলমগীর, করিমসহ ৭ টি বসতঘর বিধ্বস্ত হয়।

তিনি বলেন,  এই পরিবারগুলোতে আজ  চুলা জ্বলবে ন। তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে খাবার রান্না করে দেওয়া হবে।

দেউলী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুনসুর হেলাল উদ্দিন জানান, ঘটনার আধাঘন্টা পরে ঘরের নিচে চাপা পড়া অবস্থায় পাঁচ বছরের শিশু সামিয়াকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা জন্য বরিশাল প্রেরণ করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, উপজেলার রানীপুর গ্রামে কয়েকটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে ও তিনজন লোক আহত হয়েছে। অসহায় পরিবারকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলায় পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top