বাবুগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাবুগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সিএনজিটি জব্দ করে পুলিশকে খবর দেয়।

নিহত শিউলি বেগম (৪৫) বানারীপাড়া উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে বীরমহল গ্রামের জসিম মুন্সির স্ত্রী। তিনি তার অসুস্থ চাচাকে দেখতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে আসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিউলি বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বানারীপাড়াগামী একটি সিএনজি (বরিশাল মেট্রো-ঘ ১১-১৭৮৪) ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে ব্যস্থতা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top