নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজ এলাকা বাবুগঞ্জে মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেন ও মন্দিরে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদেরসঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজস্ব উদ্যোগে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এই নেতা।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আওলাদ হোসেন ও বিএনপির নেতাকর্মীরা ।




