বাবুগঞ্জে গণ অধিকার পরিষদের কমিটি

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রানা আহমেদ কে আহবায়ক ও মাছুম হাওলাদার কে সদস্য সচিব করে গণ অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি মো শামিম রেজা, সেক্রেটারি এইচ এম হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই ঘোষণা দেওয়া হয়।

৮ অক্টোবরে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা সার্কুলারে যুগ্ম আহবায়ক ৬ জন, যুগ্ম-সচিব ৭ জন এবং কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ৯ জন কে।

৬ জন যুগ্ম আহবায়কের মধ্যে রযেছেন রেজাউল করিম মিলন , শওকত হোসেন, রেজাউল খান, মাছুম বিল্লাহ, রায়হান , আলমগীর হোসেন।

যুগ্ম-সচিব পদে রয়েছেন কল্লোল হোসেন মৃধা, জুয়েল আকন , হারুন শেখ , রেজাউল করিম (রিপন), কালাম খান , রিয়াদ , মোঃ মিজানুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন হারুন শিকদার , জামাল ঘরামী, আলী হোসেন, আলাউদ্দিন, মিজান হাওলাদার , মো জাহাঙ্গীর, সোহেল হাওলাদার , এনামুল হক, হারুন ব্যাপারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top