বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়ের কাজলাহার শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মামলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল রেঞ্চের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। ৬ অক্টোবর রবিবার বিকেলে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাজলাহার বৃহত্তর পূজা মন্ডপ পরিদর্শন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত ইসলামীর আমীর কাওসার হোসেন, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ আল আমীন আকনসহ পূজা উৎযাপন পরিষদের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।
ডিআইজি মঞ্জুর মোর্শেদ বক্তৃতায় বলেন, জুলাই ২৪ এর ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেশ প্রেমের শিক্ষা নিতে পারি। সকল প্রকার অনিয়ম, দূর্নীতি ও আইন শৃঙ্খলার অবক্ষয়কে রুখতে জনগনের সাথে থেকে প্রশাসনিকভাবে পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করবে।




