মিসরের আল আযহার থেকে ডিগ্রী লাভ কামরুজ্জামানের

বাবুগঞ্জ প্রতিনিধি

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশরের আল আযহারের  ইসলামিক সাইন্স ফ্যাকালিটির জুরিসপ্রুডেন্স এন্ড ল ডিপার্টমেন্ট থেকে  এমফিল ডিগ্রি লাভ করেছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মোহাম্মদ কামরুজ্জামান আল আযহারী। তিনি উপজেলার  দক্ষিণ রাকুদিয়া গ্রামের আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে। গত ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার থিসিস সম্পন্ন হয়। তার থিসিসের বিষয় ছিল  ‘ইসলামী ফিকাহ শাস্ত্রের আলোকে বাংলাদেশে বিবাহ ব্যবস্থা ’।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিসিসের সুপারভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আহমদ হেলমি আত তাওআবি, ডিফেন্সে ছিলেন প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার মোহাম্মদ আল জীবালী, প্রফেসর ডক্টর আহমদ আব্দুল আলিম আব্দুল লতিফ এবং অসংখ্য দেশি-বিদেশি সতীর্থ এবং অতিথিবৃন্দ।

মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ থেকে সরকারিভাবে বৃত্তি নিয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং সফলতার সাথে অনার্স, মাস্টার্স এবং এমফিল  সম্পন্ন। তিনি সকলের দোয়া প্রার্থী।

এদিকে, তার ডিগ্রী অর্জনের কৃতিত্বে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রভাষক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ও প্রমিজ নিউজ ২৪ এর সম্পাদক এম সানাউল্লাহ মাহমুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top