কর্মী ভাইয়েরা সংগঠনের কাজের প্রাণ, তাদেরকে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজেদের আত্মগঠন, মানোন্নয়নের মাধ্যমে সমাজের যোগ্য দায়ীর পরিচয় তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি শনিবার জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
প্রোগ্রামে দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযি। এসময় তিনি বলেন, শপথবদ্ধ জীবন পরিচালনার মাধ্যমেই নাজাত পাওয়া সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে ভাবছে। তাই আমাদের উচিত এখন থেকে সকল ক্ষেত্রে সৎ নেতৃত্বের ভূমিকা তুলে ধরা।
আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও হাফেজ হাসান আতিক।
এয়ারপোর্ট থানা আমির ও মহানগর কর্ম পরিষদ সদস্য মাহফুজুর রহমান আমিন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান খান শামীম এর সঞ্চালনায় প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মীর মাহবুবুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।




