মুলাদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মুলাদী প্রতিনিধি

১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মুলাদীতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবারের এই কর্মসূচিতে বক্তারা বলেন, অন্যান্য পেশার তুলনায় শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা অত্যন্ত নিম্ন পর্যায়ের। ডিপ্লোমা নার্সরা কিংবা ইউনিয়ন পরিষদের সচিবরা দশম গ্রেডে চাকরি করলেও মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত শিক্ষকরা বঞ্চিত রয়ে যাচ্ছেন। অথচ বর্তমানে কর্মরত বেশিরভাগ প্রাথমিক শিক্ষক স্নাতোকোত্তর ডিগ্রিধারী।

দ্রবমূল্যের উর্ধ্বগতির জন্য বর্তমানের বাজারে টিকে থাকা অনেক কষ্টের। তাই তারা অনতি বিলম্বে সহকারী শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান।

কর্মসূচিতে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বেবি আক্তার, চরডিক্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আবু সায়েম, উত্তর হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মাহাতাব হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top